# Sorob Media > Sorob Media is a Bengali media platform that produces original stories and provides analysis on complex issues. All our content aims to inform, educate, and inspire. ## Posts - [অশ্বত্থামা হত ইতি গজ - কথাটি কোথা থেকে এলো? প্রবাদটির উৎপত্তি, ইতিহাস ও তাৎপর্য](https://sorobmedia.com/ashwatthama-hata-iti-gaj/): বাংলা ভাষায় আমরা প্রায়ই শুনি একটি প্রবাদ – “অশ্বত্থামা হত ইতি গজ”। কোনো ঘটনার সত্যকে আংশিকভাবে লুকিয়ে বা দ্ব্যর্থবোধকভাবে প্রকাশ করার জন্য এই প্রবচন ব্যবহার করা হয়। কিন্তু এটি কোথা থেকে এলো? এর পেছনে রয়েছে মহাভারতের এক গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে কৌশল, নীতি ও মানবিক দ্বন্দ্ব মিলেমিশে তৈরি হয়েছিল ইতিহাসের এক বিশেষ মুহূর্ত। মহাভারতের প্রেক্ষাপট মূল শ্লোকটি ছিল- अश्वत्थामा हत: इति तरो वो कुंजरो वा (উচ্চারণ – অশ্বত্থামা হতঃ ইতি নর বা কুঞ্জর বা) অর্থাৎ, অশ্বত্থামা আর নেই, তবে সে মানুষ নাকি হাতি তা বলতে পারব না।  মহাভারতের বহুল প্রচলিত বা প্রচারিত শ্লোকগুলোর ভেতর এটি অন্যতম। আজ থেকে কয়েক হাজার বছর […] - [পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের মহোৎসব](https://sorobmedia.com/pohela-boishakh/): পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। এটি কেবল একটি তারিখ নয়, বরং বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ ও সাম্যের প্রতীক। যুগের পর যুগ ধরে এই দিনটি বাঙালিদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। নতুন বছরের প্রভাতে বাঙালি তার পুরনো গ্লানি, দুঃখ আর জরা ঝেড়ে ফেলে সেজে ওঠে নতুন সাজে, নতুন স্বপ্নে। বাংলা নববর্ষের ইতিহাস এক সময় নববর্ষ পালিত হতো ঋতুধর্মী উৎসব হিসেবে। কৃষিকাজ ঋতুনির্ভর হওয়ায় এ উৎসবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির। তাই কৃষক সমাজের সঙ্গে বাংলা সন এবং নববর্ষের একটি আত্মিক সম্পর্ক গ্রথিত হয়ে আছে ঐতিহাসিকভাবে। কেননা, […] - [The Railway Men - The Untold Story of Bhopal, 1984 - রিভিউ](https://sorobmedia.com/the-railway-men-bhopal-gas-tragedy/): ১৯৮৪ সালে ভোপাল এ ঘটে যাওয়া “ভোপাল গ্যাস ট্র্যাজেডি” নিয়ে নির্মিত চার পর্বের নেটফ্লিক্স সিরিজ The Railway Men – The Untold Story of Bhopal, 1984। ১৯৮৪ সালের ২ ডিসেম্বর মধ্যরাতে ইউনিয়ন কার্বাইড কারখানায় গ্যাস লিক হয়ে মিথাইল আইসোসায়ানেট বাতাসে ছড়িয়ে পরে। এই বিষাক্ত গ্যাস রাতের ধূসর কুয়াশা আর শীতল বাতাসে মিশে মৃত্যুদূত হয়ে নেমে আসে ভোপালবাসীর দুয়ারে। এই বিভীষিকার রাতে প্রাণ হারান ভোপালের প্রায় ১৫ হাজার মানুষ। এখনো ভোপালের লাখো মানুষ এ রাতের ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন। ভোপালের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া কারখানা ছিল একটি কিটনাশক উৎপাদন কারখানা। তখনকার বহুল ব্যাবহৃত কিটনাশক “সেভিন” উৎপাদন করা হতো এই প্ল্যান্ট এ। এর জন্য […] - [‘বোকার স্বর্গ’ বা ‘ফুলস প্যারাডাইস’ কথাটি কোথা থেকে এলো?](https://sorobmedia.com/fools-paradise-where-it-comes-from/): অবাস্তব সুখকল্পনার মধ্যে থাকা কিংবা কল্পিত সুখে বিভোর থাকার অবস্থাকেই আমরা বোকার স্বর্গে বাস করা প্রবচন দিয়ে প্রকাশ করি। প্রবচনটি ইংরেজি ‘Fool’s Paradise(ফুলস প্যারাডাইস)’ ইডিয়মের অনুবাদ। এটি ইংরেজির আদি সাহিত্য থেকে নেয়া। সর্বপ্রথম ১৪৬২ সালে Paston Letters নামক গ্রন্থে এই প্রবাদটি উল্লেখ পাওয়া যায় – “I wold not be in a folis paradyce.” মধ্যযুগে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মযাজকগণ এমন এক মত প্রকাশ করেন, যা থেকে মূলত ফুলস প্যারাডাইস ইডিয়মের উৎপত্তি।খ্রিষ্টান ক্যাথলিকদের থেকে তৈরি প্রবচনটি এখন প্রায় সব ভাষার সম্পদ। বাংলায় প্রবচনটি হলো ‘বোকার স্বর্গ’। তাঁরা বলেছিলেন, অপরিণত বুদ্ধির অথবা বিকৃত মস্তিষ্কের মানুষ জীবনে যেসব ভুল করে থাকে, তার জন্য তাদের পাপ হবে না। […] - [ত্রিশঙ্কু অবস্থা - কথাটি কোথা থেকে এলো?](https://sorobmedia.com/trishanku-obostha-the-story-of-king-trishanku/): ‘ত্রিশঙ্কু অবস্থা’ শব্দটির আভিধানিক অর্থ অনিশ্চিত অবস্থা। আগেও যেতে পারে না আবার পেছনেও হটে যেতে পারে না এমন অনিশ্চিত অবস্থাকে বাংলায় ত্রিশঙ্কু দশা, ত্রিশঙ্কু অবস্থা কিংবা ত্রিশঙ্কুর মতো ঝুলে থাকা বাক্যভঙ্গিতে প্রকাশ করা হয়। ভারতীয় পুরাণে বর্ণিত বিখ্যাত রাজা ত্রিশঙ্কুর অবস্থা থেকে এই বাক্যভঙ্গিটির উৎপত্তি। ভারতীয় পুরাণের এই রাজা স্বর্গে যেতে গিয়ে আকাশ আর পৃথিবীর মাঝখানে আটকে থেকে যান। ত্রিশঙ্কু(Trishanku) ছিলেন ইক্ষ্বাকু রাজবংশের একজন রাজা। একদিন, ভারতীয় পুরাণের এই রাজা মনস্থির করেন তিনি জীবিত অবস্থায় স্বর্গে যেতে চান। এরপর তিনি সাহায্যের জন্য তাঁর শিক্ষক ঋষি বশিষ্ঠের কাছে যান। ঋষি রাজার এই ইচ্ছা পুরনে সাহায্য করতে অস্বীকার করেন কারণ এটি প্রাকৃতিক […] - [বিভীষণ কে? বিভীষণ কেন ঘরের শত্রু?](https://sorobmedia.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b7%e0%a6%a3-who-is-vibhishana/): বাংলা ভাষায় আদিকাল থেকেই অনেক প্রবাদ-বাগধারা লোকমুখে ও সাহিত্যে প্রচলিত আছে। এই রকমই একটি বহুল প্রচলিত বাগধারা হল ‘ঘরের শত্রু বিভীষণ’। এর অর্থ, — স্বজন শত্রু, যিনি নিজের আপনজনের ক্ষতি করে, স্বজনবিনাশী, গোপনে ষড়যন্ত্রের মাধ্যমে স্বজনের ক্ষতিসাধনকারী। আত্মীয়-স্বজন বা কাছের মানুষের কাছ থেকে কোনো ঝামেলায় পড়লেই চট করে আমরা স্মরণ করি বিভীষণকে। এখন প্রশ্ন হলো, কে এই বিভীষণ? কেনই বা তিনি সবার ঘরের শত্রু বনে গেলেন? কী-ই বা করেছিলেন তিনি? এই বাগধারাটি বাংলায় এসেছে হিন্দু পুরাণ “রামায়ণ” থেকে। হিন্দু পুরাণ রামায়ণের একটি চরিত্র বিভীষণ(Vibhishana)। বিভীষণ(Vibhishana) ছিলেন বিশ্রবা মুনি ও কৈকেশী-র সন্তান এবং রাক্ষসরাজ রাবণের ছোট ভাই। বিশ্রবা মুনি ও কৈকেশী-র […] - [বোম্বে ব্লাড - পৃথিবীর বিরল রক্তের গ্রুপ](https://sorobmedia.com/bombay-blood-group-a-rare-blood-type/): ২০ শে মে ২০১৬ , পেশাগত কাজে বের হয়ে সড়ক দূর্ঘটনায় আহত হন মোঃ কামরুজ্জামান । কোমড় ও হাত পায়ের হাড় ভাঙ্গা অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকার অ্যাপোলো হাসপাতালে।রক্তের প্রয়োজন পরলে “o+” রক্তের ব্যাবস্থা করা হয়।মোঃ কামরুজ্জমান ও তার পরিবারের লোক জানতেন তার রক্তের গ্রুপ “o+”।কিন্তু বারবার ক্রস ম্যাচিং করলেও তার শরীরের রক্তের সাথে ক্রস ম্যাচ মিলছিলো না । পরে পরীক্ষা নিরীক্ষা থেকে জানা যায় মোঃ কামরুজ্জামান বিরল রক্তের গ্রুপ “বোম্বে ব্লাড গ্রুপ” এর বাহক।বোম্বে ব্লাড গ্রুপ কে বলা হয় “HH” গ্রুপ। আমাদের পরিচিত (ABO) ৮টি রক্তের গ্রুপে কোনো না কোনো এন্টিজেন থাকেই। রক্ত গ্রুপগুলোর নামকরণ করা হয় এন্টিজেন […] - [রয়্যাল এনফিল্ড - কেন এতো জনপ্রিয়?](https://sorobmedia.com/why-royal-enfield-is-so-popular/): বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুব কমই আছেন। এটি এমন এক ব্র্যান্ড যা মোটরসাইকেল প্রেমীদের কাছে তো বটেই, ছড়িয়ে গেছে পুরো পৃথিবীতেই। এই অভিজ্ঞ মোটরসাইকেল প্রতিষ্ঠান এখনও তৈরি করে যাচ্ছে নতুন নতুন মোটরবাইক। কাল্ট ক্ল্যাসিক ঘরাণার মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে সবথেকে বেশি বিক্রি হয় রয়্যাল এনফিল্ডের মোটরবাইক। ক্ল্যাসিক মোটরসাইকেল ছাড়াও তারা অফ-রোড, ও অ্যাডভেঞ্চার ধরনের মোটরসাইকেল তৈরি করে থাকে। পৃথিবীর সবথেকে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ডের একটি রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের এই জনপ্রিয়তা একদিনে তৈরি হয়নি। এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস। ইন্ডিয়ান ব্র্যান্ড হিসেবে রয়্যাল এনফিল্ড আমাদের কাছে পরিচিত হলেও এর শুরুটা ভারতে নয়। রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু […] - [বাড়ি থেকে পালিয়ে - ঋত্বিক ঘটকের সিনেমা](https://sorobmedia.com/bari-theke-paliye-a-ritwik-ghatak-film/): বাড়ি থেকে পালিয়ে শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে ঋত্বিক ঘটকের পরিচালনায় অসাধারণ এক সিনেমা। বাড়ি থেকে পালিয়ে এর গল্পটি মূলত এক অ্যাডভেঞ্চার প্রিয় ছেলেকে নিয়ে। সিনেমায় যার নাম কাঞ্চন। সে মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়াতে চায়,নতুন কিছুর প্রতি তার আগ্রহ চরমে। সে ঘরে বসে থাকার পাত্র নয়,অ্যাডভেঞ্চার তাকে আকর্ষণ করে…. কিন্তু, কাঞ্চনের বাবা রাশভারী প্রকৃতির মানুষ। কাঞ্চন তার বাবাকে জমের মতো ভয় পায়। কারণ, এক আধটু ভুল হলেই যে বাবা শাস্তি দেন। মা নতুন কিছু কিনলেই বাবা রাগ করেন তিনি বলেন এগুলো সব বিলাসিতা। মা তাকে অনেক আদর করে।তার লুকিয়ে বইয়ের ফাঁকে গল্পের বই পড়াও মেনে নেয় মা। কাঞ্চন বাবাকে যেমন […] - [কুম্ভকর্ণ কে ? বিষ্ণুদেবের পরম ভক্ত থেকে রাবণ ও কুম্ভকর্ণ কী করে রামের শত্রু হলেন!](https://sorobmedia.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-who-is-kumbhakarna/): বাংলা ভাষায় আদিকাল থেকেই অনেক প্রবাদ লোকমুখে ও সাহিত্যে প্রচলিত আছে। এই রকমই একটি বহুল প্রচলিত প্রবাদ হল ‘কুম্ভকর্ণের ঘুম’। এই প্রবাদের অর্থ, যে ব্যক্তি মাত্রাতিরিক্ত ঘুমান। সহজে ঘুম ভাঙানো যায় না সেই ব্যক্তির ঘুম কুম্ভকর্ণের ঘুম নামে পরিচিত। এ কারণে কেউ খুব ঘুমকাতুরে হলে তাকে কুম্ভকর্ণ বলে মশকরাও করা হয়। এই প্রবাদটি বাংলায় এসেছে হিন্দু পুরাণ “রামায়ণ” থেকে। হিন্দু পুরাণ রামায়ণের একটি চরিত্র কুম্ভকর্ণ(Kumbhakarna)। ‘কুম্ভকর্ণের ঘুম’ প্রবাদটির উৎপত্তি রামায়ণের সময়কালেই। রাম-রাবণের যুদ্ধেও কুম্ভকর্ণের উল্লেখ পাওয়া যায়। হিন্দু পুরান সম্পর্কে যাদের ধারণা নেই তাদের কাছেও বহুল প্রচলিত প্রবাদ হিসেবে ‘কুম্ভকর্ণ’ একটি পরিচিত শব্দ । কুম্ভকর্ণের আক্ষরিক অর্থ হচ্ছে কুম্ভ – […] - [রেডিও আবিষ্কার এবং নিকোলা টেসলা-মার্কনী পেটেন্ট যুদ্ধ](https://sorobmedia.com/radio-invention-nikola-tesla-markoni-patent-war/): সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন একজন মানুষ তার নাম নিকোলা টেসলা(Nikola Tesla)।এই এগিয়ে থাকার ভুক্তভোগীও তিনি।কারণ, তার অনেক যুগান্তকারী আবিষ্কারের গুরত্ব তখনকার মানুষ বুঝতেই পারেনি। ১৮৮২ সালে টেসলা টমাস আলভা এডিসনের কোম্পানির ফ্রান্স অফিসে কাজ করার সুযোগ পান। তাঁর কাজ ছিল বৈদ্যুতিক যন্ত্রপাতির নকশা ও উন্নয়ন ঘটানো। দুই বছর পরে কোম্পানির সদর দপ্তরে নিউইয়র্কে ডাক পান। সেখানে তাঁর কাজ করার সুযোগ হয় টমাস আলভা এডিসনের তত্ত্বাবধানে এবং সূচিত হয় এডিসন-টেসলা বিখ্যাত ঝগড়ার! সেখানে টেসলা দাবি করেন, তিনি এডিসনের জেনারেটর (ডিসি বিদ্যুৎ, ডায়নামো) ও মোটরের উন্নতি করতে পারবেন, যা কিনা সেগুলোর দক্ষতা যেমন বাড়াবে তেমনি কোম্পানিকে লাভজনক করবে। প্রস্তাব শুনে এডিসন […] - [নেফারতিতি কে ? মিশরীয় রানী নেফারতিতির অন্তর্ধান রহস্য](https://sorobmedia.com/who-is-nefertiti-and-her-mysterious-disappearance/): ” যাচ্ছ চলে নেফারতিতি – বিষন্ন চুল উড়ছে হাওয়ায়, সবুজ আকাশ দূরে সরে যায় – পথের এখনও কিছুটা বাকী…” মেঘদলের গানে কে এই নেফারতিতি? তা না যানা গেলেও মিশরীয় ভাষায় ‘নেফারতিতি’ শব্দের অর্থই হচ্ছে ‘সবচেয়ে সুন্দর মানুষটি ধরণীতে এসে গেছে / সুন্দরীর আগমন’ । যাদের মিশরীয় সভ্যতা বা মিশরীয় পুরান সম্পর্কে আগ্রহ আছে তারা অবশ্যই যানেন নেফারতিতি ছিলেন প্রাচীণ মিশরের রাণী। মিশরের রাণী তো আর একজন ছিলেন না- এত রাণীর মধ্যে নেফারতিতি কেন বিখ্যাত ছিলেন? বিখ্যাত হওয়ার কারণ অনেকগুলা। তবে প্রধান কারণটা হচ্ছে নেফারতিতির দৈহিক সৌন্দর্য ও তার রহস্যাবৃত কর্মকান্ড । আমেনহোতেপের সাথে সাথে তার বিয়ের আগে নেফারতিতির জীবন সম্পর্কে […] - [অনিল বাগচীর একদিন - মুভি রিভিউ](https://sorobmedia.com/anil-bagchir-ekdin-movie-review/): এই সিনেমাটি হুমায়ূন আহমেদ রচিত “অনিল বাগচীর একদিন” উপন্যাস অবলম্বনে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এই উপন্যাসটির রচনাকাল ছিলো ১৯৯২। সেই বইমেলায় উপন্যাসটি এতোই জনপ্রিয় হয় যে বইমেলা চলাকালীন সময় ই বইটির দ্বিতীয় মুদ্রণ বের হয়েছিলো। ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রটির নাম অনিল বাগচী যে স্বভাবে আজন্ম ভীতু প্রকৃতির। যাকে ভয় আচ্ছন্ন করে রাখে সারাক্ষণ – রাতে স্বপ্নেও হানা দেয় ছেলেবেলার তার ভয় পাওয়া স্মৃতিগুলো। প্রায় রাতেই দুঃস্বপ্নে ঘুম ভাঙ্গে তার। তার বাবার বলা শেক্সপিয়ার এর “বীর মরে একবার, কাপুরুষ মরে বার বার ” উক্তিটি বারবার মনে করেও নিজের মনের […] - [বাপজানের বায়োস্কোপ - মুভি রিভিউ](https://sorobmedia.com/bapjaner-bioscope-movie-review/): বাপজানের বায়োস্কোপ সিনেমাটির গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটি বায়োস্কোপ।এই বায়োস্কোপ কে ঘিরেই আবর্তিত হয়েছে পুরো সিনেমার কাহিনী।পরিচালক সিনেমার নাম নির্বাচনে মুন্সিয়ানার ই পরিচয় দিয়েছেন। এই বায়োস্কোপ টির মালিক ছিলেন হাসেন মোল্লার বাবা। তিনি গ্রামে – বাজারে ঘুড়ে ঘুড়ে বায়োস্কোপ খেলা দেখাতেন। একদিন হাসেন মোল্লা জমিতে কৃষিকাজ করছিলেন। একটু জিরিয়ে নেওয়ার জন্য ক্ষেতের পাশেই বসেছিলেন এমন সময় কল্পনায় দেখতে পান তার বাবা তাকে বলছেন সে যাতে বায়োস্কোপ টা আবার দেখানো শুরু করে। এরপর হাসেন মোল্লা সিদ্ধান্ত নেনে সপ্তাহে ২ দিন বায়োস্কোপ দেখাবেন আর বাকি দিনগুলো কৃষিকাজ করবেন। বায়োস্কোপ ঝেড়েমুছে পরিষ্কার করে হাসেন মোল্লা দেখতে পান আগের ছবির রিলগুলো নষ্ট হয়ে গেছে। হাসেন […] ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/sorobmedia.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)